চোখ ধাঁধানো রংবেরং এর লাইট এর পসরা নিয়ে হাজির লাইট বিক্রেতারা।

আবদুল হাই, বাঁকুড়াঃ হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপর শুভ দীপাবলি।তাই চারিদিকে জোর কদমে চলছে মন্ডপ থেকে প্রতিমা তৈরির কাজ।দীপাবলী অর্থ আপামর বাঙালীর একটা বিশেষ আবেগ ও আবেগের কারন হলো এই পুজোতে সকল বাঙালীর ঘরে ঘরে আলোর রোশনাই এর মেতে ওঠে চারিদিকে, কেউ বা রংবেরঙের মোমবাতির আলোয় কেউ বা প্রদীপ জ্বালিয়ে আবার কেউবা বিভিন্নরকমের এখনকার বিভিন্ন টুনিলাইটের আলোয় ভরিয়ে তোলে নিজ নিজ ঘরের চারিদিকে। তাই হাতে গোনা আর কয়েকটা দিন বাকি তারমধ্যে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই এলাকায় বিভিন্ন বাজারে চোখ ধাঁধানো রংবেরঙের বিভিন্ন লাইটের পসরা নিয়ে হাজির লাইট বিক্রেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *