বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- জাঁকজমকপূর্ণ ভাবে আর পাঁচটা বিবাহ যেমন হয় ঠিক তেমন ভাবে ।পাত্র পাত্রী তৈরি। নির্দিষ্ট সময়ে নিয়ম রীতি মেনেই হল বিয়ে। তবে মানুষের নয় বিয়ে হল গরুর। প্রাচীনকাল থেকেই হয়ে আসছে এক লোক উৎসব বাঁদনা পরব।ভাই ফোঁটার আগের দিন লোকসংস্কৃতির অঙ্গ হিসাবে এই বাঁদনা পরব পালিত হয়। বাঁদনা অর্থ গো বন্দনার উৎসব।বিয়ে বলে কথা সকাল সকাল গরুদের স্নান করিয়ে বিভিন্ন রং দিয়ে ছোপানো হল গায়ে। এরপর গরুর পায়ে ঘুঙুর পরিয়ে,মাথা আঁচুরে দিয়ে সাজিয়ে তোলা হয়।সিমুলিয়া দশরথবাটি গ্ৰামের মানুষেরা বলেন, ছোট থেকেই দেখে আসছি দাদু,বাবারা এই ভাবে গরুর বিয়ে দিত আজ আমরা দিচ্ছি।সারা বছর ধরে সেবা করে যে গরু তাকে তো কিছুটা ফিরিয়ে দিতেই হবে।
গরুর বিয়ে বাড়িতে বাড়িতে।












Leave a Reply