সম্পত্তির বিবাদের জেরে ভাইপোর লাঠির আঘাতে জখম কাকা।

আবদুল হাই,বাঁকুড়াঃ- কোনও রাজনৈতিক কারণ নয়,পারিবারিক বিবাদের জেরে উত্তপ্ত হল বাঁকুড়ার কোতুলপুর। প্রসঙ্গত কোতুলপুর থানার অন্তর্গত ননগর গ্রামের বাসিন্দা অসিত কুমার ঘোষ,তাকে তার বোন তার সমস্ত সম্পত্তি লিখে দেওয়ায় তার ভাইপো তাপস কুমার ঘোষ এর আগেও চড়াও হয় অসিত বাবুর ওপর।পূর্বে মারধরের ঘটনা অনুযায়ী একটি কেশও চলতে থাকে অভিযুক্ত তাপস ঘোষের বিরুদ্ধে।দীর্ঘদিন ধরে টালবাহানা চলার পর অবশেষে অভিযুক্ত তাপস ঘোষ কেস তুলে নেওয়ার জন্য হুমকি দেয় তার কাকা অসিত ঘোষকে, আর অসিত বাবু তাতে রাজি না হওয়ায় সেখানেই বাঁধে বিপত্তি। অসিত বাবুর ভাইপো তাপস বাবু হঠাৎই লাঠি নিয়ে চড়াও হয় তার ওপর এবং তাকে ব্যাপক মারধর করে,তাকে প্রাণনাশের হুমকি দেয় এমনটাই অভিযোগ তিনি জানান। আহত অবস্থায় অসিত বাবু সরাসরি চলে আসেন কোতুলপুর গ্রামীণ হাসপাতাল সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তিনি সরাসরি স্থানীয় কোতুলপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তার ভাইপো তাপস ঘোষের নামে। অভিযুক্ত তাপসবাবু মারধরের ঘটনা অবশ্য স্বীকার করে নিয়েছেন। লিখিত অভিযোগ দায়েরের ভিত্তিতে পুরো ঘটনাটি খতিয়ে দেখছে কোতুলপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *