আবদুল হাই,বাঁকুড়াঃ- উৎসবের রেসের মাঝে ফের ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকলো বাঁকুড়ার কোতুলপুর। এদিন সন্ধ্যা নাগাদ কোতুলপুর থেকে বিষ্ণুপুর গামী একটি চারচাকার সাথে বিষ্ণুপুর থেকে কোতুলপুর গামী একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। স্থানীয় সূত্রে খবর কোতুলপুর বাউন্ডারি মোড়ের কাছে একটি বাইক একটি সাইকেল আরোহিকে ধাক্কা মারার পর বেসামাল হয়ে ফের ধাক্কা মারে একটি চারচাকা-কে। গুরুতর ভাবে আহত অবস্থায় সাইকেল আরোহীদের একজনকে স্থানীয় কোতুলপুর গ্রামীন হাসপাতালে অপর জনকে বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় এবং ব্যাপকভাবে আহত হয় দুই বাইক আরোহীও। আহত বাইক আরহীদের আরামবাগ জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহত সাইকেল আরোহীদের নাম এবং পরিচয় জানা গেলেও বাইক আরোহীদের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। এই খবর ঘটনাস্থলে পৌঁছায় কোতুলপুর থানার পুলিশ ।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রথমে সাইকেল পরে চারচাকায় গিয়ে সজোরে ধাক্কা, ভয়বহ পথ দুর্ঘটনার কোতুলপুরে।












Leave a Reply