বাড়ির জায়গা নিয়ে বিবাদের জেরে ছেলেও তার বউয়ের হাতে আক্রান্ত হল বাবা, দাদা ও বৌদি।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- বাড়ির জায়গা নিয়ে বিবাদের জেরে ছেলেও তার বউয়ের হাতে আক্রান্ত হল বাবা ও দাদা ও বৌদি। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে বৈষ্ণবনগর থানার ভগবানপুর এলাকায়। পরিবার সূত্রে জানা যায় আক্রান্ত বাবার নাম দিনু মন্ডল বয়স ৫৫ ও বড় ছেলে বিপ্লব মন্ডল বয়স ৩০ ও তার স্ত্রী ফুলকুমারী মন্ডল। তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পরিবার সূত্রে জানা গেছে, দুর্গা পূজার সময় বাবা তিন ভাইয়ের নামে জায়গা ভাগ করে দিয়েছিলেন। কিন্তু বাবার গোয়াল ঘরটি ছোট ছেলে অভিযুক্ত সঞ্জিত মন্ডলের জায়গার মধ্যে পড়ে যাই। এই নিয়ে এদিন রাতে ওই গোয়াল ঘরটি ভাঙতে যাই সনজিৎ মন্ডল ও তার স্ত্রী কাজল মন্ডল।এই নিয়ে বাবা প্রতিবাদ করতে গেলে বাবাকে ব্যাপক মারধর করে ছোট ছেলে সঞ্জিত ও তার স্ত্রী কাজল মন্ডল। এরপর বাবাকে মারধোর করতে দেখে ছুটে আসেন। বড় ছেলে বিপ্লব মন্ডলও তার স্ত্রী ফুলকুমারী মন্ডল। তাদেরকেও ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। অন্যান্য পরিবারের লোকজনেরা তড়িঘড়ি তাদের তিনজনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় বেদরাবাদ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে বাবা ও ছেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দুইজনকে রাত্রি এগারোটা নাগাদ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক। বর্তমানে তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *