নদীয়ার হাঁসখালিতে নাবালিকা গনধর্ষন ও খুনের মামলায় ধৃতদের ২৯ শে অক্টোবর শনিবার আদালতে পেশ করা হল।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার হাঁসখালিতে নাবালিকা গনধর্ষন ও খুনের মামলায় ধৃতদের ২৯ শে অক্টোবর শনিবার আদালতে পেশ করা হল। এই ঘটনায় এখনো পর্যন্ত নয়জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। এদের মধ্যে এক নাবালকও রয়েছে।শনিবার রানাঘাটের বিশেষ পকসো আদালতে হাজির করানো হয় ধৃতদের। তবে আজ রানাঘাট মহকুমা আদালতে হাজির করা হয়নি অভিযুক্ত এক নাবালককে। আজও এই মামলার চার্জ গঠন হয়নি। সিবিআই আই মামলার বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি আসামী পক্ষকে দিতে গড়িমসি করছে বলে আদালতে জানান আসামী পক্ষের আইনজীবীরা। আজ ধৃতদের হয়ে জামিনের সওয়াল করেন আইনজীবীরা।বিচারক
জামিনের আবেদন খারিজ করেন। এই মামলার পরবর্তী দিন ১২ই নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *