বাদাম ও পাটের গুদামে আগুনের ঘটনায় শনিবার চাঞ্চল্য ছড়াল ফালাকাটা ব্লকের জটেশ্বর শ্মশানঘাট সংলগ্ন এলাকায়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বাদাম ও পাটের গুদামে আগুনের ঘটনায় শনিবার চাঞ্চল্য ছড়াল ফালাকাটা ব্লকের জটেশ্বর শ্মশানঘাট সংলগ্ন এলাকায়। তড়িঘড়ি আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা। অন্যদিকে, খবর পেয়ে ফালাকাটা দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, পাপাই আইচ এর গোডাউনে আগুন লাগে। তবে, আগুন লাগার সঠিক কারণ অবশ্য জানা যায়নি। গোডাউনের মালিক পাপাই আইচ বলেন, ভোর বেলায় হটাৎই গোডাউনে আগুনের লেলিহান শিখা দেখে ছুটে আসি। আগুনে পুড়ে ছাই হয়ে যায় গোডাউনে মজুত থাকা বাদাম। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৬০-৭০ হাজার টাকা বলে ক্ষতিগ্রস্থ গোডাউন মালিক জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *