রাত পোহালে ছট পূজা তার আগে বর্ধমান শহরের সদরঘাট প্রাচীন ঐতিহ্যের ঘাট এ ঘাটে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় ছট পুজোর জন্য।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- রাত পোহালে ছট পূজা তার আগে বর্ধমান শহরের সদরঘাট প্রাচীন ঐতিহ্যের ঘাট এ ঘাটে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় ছট পুজোর জন্য।ছট পুজোর আগে আলিমগঞ্জে ছট পুজোর ঘাট ও সদরঘাটের ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়েছেএবং সদরঘাটে সিসিটিভিতে মোড়া থাকছে এবং তার সাথে সাথে থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবাও।সদরঘাট ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তারা জানিয়েছেন,এই ঘাটে লাখো লাখ মানুষের সমাগম তাই সমস্ত পরিষেবা আমাদেরকে রাখতে হবে। কোন মানুষ যদি অসুবিধায় পড়ে তাকে ততক্ষণ এই পরিষেবা দেওয়া হবে এবং মিনি হসপিটাল তৈরি হবে এখানে মেডিকেটেড সহযোগিতায়। সব রকম পরিস্থিতির জন্য আমরা তৈরি আছি কারণ আগামীকাল ছট পুজো উপলক্ষে লাখো লাখো মানুষের সমাগম ঘটবে এই সদরঘাট চত্বরে। আমাদের পূর্ণ সহযোগিতা করছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। রবিবার বিকালে এবং সোমবার দিন সকাল বেলা প্রচুর সংখ্যক মানুষ সদরঘাট এবং বর্ধমান সহ লাগুয়া বিভিন্ন ঘাটে ছট পুজো করবেন। এই ছট পুজো নিয়ে যথেষ্ট তৎপর রয়েছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *