কোচবিহারের ঐতিহ্যবাহী শিবদীঘি নোংরা আবর্জনায় ভর্তি,সংস্কারের দাবিতে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: রাজ আমলের ঐতিয্যবাহী শিব দীঘি নোংরা আবর্জনা ও কচুরিপানায় ভরে গিয়েছে। সেই দীঘি সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয় কাউন্সিলর ও এলাকাবাসি। এদিন কোচবিহার পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ্রাংশু সাহার নেতৃত্বে ওই শিব দিঘির সামনে এলাকাবাসীকে নিয়ে বিক্ষোভ দেখায় তারা।

তাদের দাবি, এই শিব দীঘি রাজ আমলের দীঘি, সেই দীঘি নোংরা আবর্জনা ও কচুরিপানায় ভরে গিয়েছে। রাজ আমলের এই ঐতিহ্যবাহী দীঘি নোংরা আবর্জনায় পরে থাকতে দেখে স্থানীয় কাউন্সিলার ও বাসিন্দারা ফিশারী দপ্তর ও সদর মহাকুমা শাসকের দপ্তরে জানিয়েছেন যে ওই পুকুরটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য। কিন্তু মাসের পর মাস যাচ্ছে তবুও ফিশারী দপ্তর এবং সদর মহকুমা শাসকের দপ্তর থেকে কোন সারা পাইনি বলে দাবি তাদের।

স্থানীয় কাউন্সিলর শুভ্রাংশু সাহা জানিয়েছেন, আগামী দিনে যদি এই পুকুর পরিষ্কার-পরিচ্ছন্ন করা না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *