চাষীর জলের পাইপ কেটে ক্ষতি।

সুদীপ সেন, বাঁকুড়া:-একে বৃষ্টি চাষের উপযোগী সময়ে হয় নি, তার ওপর আর্থিক ও নানা প্রতিকূলতার মধ্যেও কোনো রূপে সব্জির বাগান বাড়ি বা ধান চাষ করে দিন গুজরান করছে বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের চাষীরা।

সেই অবস্থায় দিন দুই আগে তিলুড়ী গ্রামের চাষি গৌরাঙ্গ গরাই ( বড়কা) এর কাশিহীড়ের চিন্তার বাইদের সবজি বাগান সেচ করার জন্য যে জলের পাইপ ছিল যার দৈর্ঘ্য প্রায় সাড়ে পাঁচ শত থেকে ছয় শত ফুট তা কেও বা কারা টুকরো টুকরো করে কেটে দেয়।

গরীব চাষি কোনো উপায়ে ঋণ করে প্রায় আড়াই হাজার টাকা দিয়ে এই পাইপ কিনে ছিল।

এই অবস্থায় ভীষণ বিপদে পড়ে সে।
১৫ নভেম্বর বুধ বার এই বিষয় টি সে শালতোড়া থানাতে জানায়।
থানার পুলিশ এসে ঘটনাস্থল দেখে যান।

চাষী গৌরাঙ্গ গরাই এবং আশে পাশের লোকেদের দাবি এই এলাকায় এইরকম প্রবণতা আগে দেখা যায় নি।

চাষের ফলানো ফসলের সেরকম দাম চাষীরা পাচ্ছে না, কষ্ট করে কোনরকমে চাষ করে সংসার চালাচ্ছে, তার পর যদি এই ভাবে কেও বা কারা ক্ষতি করে তাহলে কিভাবে চাষ করা যাবে!!!
সংশয়ে, শঙ্কায় অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *