আবদুল হাই, বাঁকুড়াঃ গুড্ডু ওরফে ওয়াসিম খান বাঁকুড়ার কোতুলপুরের একজন বাইক মেকানিক গুড্ডুর ছোট বেলার জীবন কেটেছে বর্ধমান জেলার রেলওয়ে ট্রাফিক কলোনিতে, গুড্ডু ছোটবেলা থেকেই গান বাজনা খুব ভালোবাসতো, গুড্ডুর স্বপ্ন ছিল একটাই গায়ক হব, কিন্তু ভাগ্যের পরিহাস স্বপ্ন টা স্বপ্নই থেকে যায়, এখনো পর্যন্ত গায়ক হয়ে ওঠা হয়নি।
কর্মসূত্রে ওয়াসিম খান বর্ধমান জেলা থেকে বাঁকুড়া জেলার কোতুলপুর এ বাইক মেকানিকের কাজ করেন। এখনো গুড্ডু গান করার রেওয়াজ চালিয়েই যায়। জিজ্ঞাসা করলে বলে , আমি সকালে যখন দোকান খুলি তখন থেকে শুরু করে দোকান বন্ধ হওয়া পর্যন্ত গানের সাথে সাথে আমার কাজ চলে।
ওয়াসিম খান যাকে কোতুলপুরবাসী গুড্ডু বলেই চেনে এবং ফেসবুক বন্ধুরা অনেকে গুড্ডু স্টাং বলে জানে, ২০১৩ সালে অরিজিৎ সিং এর সেই হিট গান *তুম হি হো* সেটাই সূত্রপাত হয়ে দাঁড়ায় গুড্ডুর জীবনে, সেই থেকে গুড্ডু অরিজিৎ সিং এর কন্ঠে আজোও গান গেয়ে চলেছে।
গুড্ডু বলে খ্যাতনামা শিল্পী অরিজিৎ সিং তার জীবনের অনেকটা আলোর প্রদীপ অরিজিৎ সিং কে গুড্ডু নিজের গুরুদেব বলে। এও বলে যদি আমার এ জীবনে কোনোদিন আমার গুরুদেবের সাথে দেখা হয় তাহলে আমি সাক্ষাৎ ভগবানকে দেখবো।গুড্ডু অরিজিৎ সিং কে ভগবান মানে এবং তার জন্য দিনের পর দিন চেষ্টা করে চলেছে অডিশনে চান্স পাওয়ার জন্য।
কোতুলপুর বাসি বলেন তাদের চোখের সামনে অরিজিৎ সিং কে তো দেখেনি কিন্তু গুড্ডুর গলার স্বর শুনলে মনে হয় যেন দ্বিতীয় অরিজিৎ সিং আমাদের কোতুলপুরের মাটিতে জন্ম নিয়েছে। তবে গুড্ডু পূজা আজা নানা অনুষ্ঠানে অরিজিৎ সিং এর গলায় গান গায় এবং মানুষের কাছে প্রচুর ভালোবাসা অর্জন করে থাকে,এলাকার মানুষ থেকে শুরু করে বন্ধুবান্ধব সবাই চাই গুড্ডুর স্বপ্ন টা যেনো স্বপ্ন হয়ে না থেকে এটা যেনো সত্যি হয় এই আমরা আশা রাখি এবং আমরা জানি গুড্ডুর চেষ্টায় গুড্ডুকে তার লক্ষে পৌঁছে দেবে।
তবে দেখার বিষয়, গুড্ডুর স্বপ্ন? সত্যিই কি গুড্ডু গায়ক হয়ে উঠবে না গুড্ডুর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।












Leave a Reply