ডাঙ্গা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রক্রিয়া ঘিরে রণক্ষেত্র বালুরঘাট ।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:— ডাঙ্গা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রক্রিয়া ঘিরে রণক্ষেত্র বালুরঘাট । মৃত পঞ্চায়েত সদস্যকে দাড় করিয়ে অনাস্থা প্রক্রিয়া ভেস্তে দেওয়ার অভিযোগ জয়েন্ট বিডিওর বিরুদ্ধে । উত্তেজিত হয়ে বিডিওর মাথায় চেয়ার তুলে আঘাত উত্তেজিতদের । প্রাণ বাঁচাতে হাত দিয়ে প্রতিরোধ করেও শেষ রক্ষা হয়নি, মাথায় আঘাত লাগার পাশাপাশি তাঁর হাতের একটি আঙুল কালো হয়ে গিয়েছে বলে অভিযোগ । ঘটনায় ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে বালুরঘাট বিডিও অফিস এলাকায় । এদিন সকাল থেকেই পঞ্চায়েতে অনাস্থা প্রক্রিয়া ঘিরে পুলিশি ঘেরাটোপে মুড়ে ফেলা হয় ডাঙ্গা পঞ্চায়েত অফিস এলাকা । অনাস্থা প্রক্রিয়া ভেস্তে দেওয়ার অভিযোগ তোলা হয় বিডিওর বিরুদ্ধে । ঘটনায় উত্তেজিত এক বিজেপি নেতা বিডিওর উপর হামলা করে বলে অভিযোগ । জানাগেছে, ২০ জনের সদস্য বিশিষ্ট ডাঙ্গা পঞ্চায়েত । কয়েক মাস আগে বিজেপির প্রধান তৃণমূলে যোগ দেওয়ায় বিজেপির সদস্য সংখ্যা দাঁড়ায় ১০ জন । তৃণমূলের ৬ সদস্যের মধ্যে একজনের মৃত্যু হয় এবং বামেদের ৩ সদস্য থাকায় প্রধানের কারসাজিতে একাধিক অনিয়ম চলতে থাকে পঞ্চায়েতে বলে অভিযোগ । যার প্রতিবাদেই বিডিও অফিসে মৃত সদস্যের তথ্য দিয়ে অনাস্থার ডাক দেয় বিজেপি । এদিন অনাস্থায় ওই মৃত সদস্যকেই হাতিয়ার করে অনাস্থা ভেস্তে দেয় প্রশাসন বলে অভিযোগ ।
***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *