ফুটবল বিশ্বকাপের মাঝে শুরু হল সাদলীচক অঞ্চল সুপার কাপ ২০২২।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- –ফুটবল বিশ্বকাপে আবেগে ভাসছে সারা পৃথিবী। ভারত সেই ফুটবল টুর্নামেন্টে না থাকলেও ভারতে আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠছেন ফুটবল খেলা। এই ফুটবল বিশ্বকাপের মাঝে শুরু হল সাদলীচক অঞ্চল সুপার কাপ ২০২২। তালগ্রাম হাট ফুটবল ময়দানে এই খেলার আয়োজন করেন হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস। মোট ৮টি দল নিয়ে এ টুর্নামেন্ট শুরু করেন। ফাইনাল খেলা হবে আগামী ১৯ শে ডিসেম্বর। এই খেলায় উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজিমুল হোসেন, জেলা পরিষদের সদস্যা মার্জিনা খাতুন, হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লক সভাপতি তাবারক হোসেন, হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি জুবেদা বিবি, আশরাফুল হক সহ অন্যান্য তৃণমূল কর্মী ও সমর্থকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *