নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে জলপাইগুড়ি জেলাতেও প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভেতে আসা কর্মীদের হেনস্থার বিরুদ্ধে উত্তাল হচ্ছে স্বাস্থ্য দপ্তর।
সোমবার সপ্তাহের প্রথম দিনেই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস উত্তাল হয়ে উঠলো আসা কর্মীদের আন্দোলনে।
উল্লেখ্য, সম্প্রতি রাজ্য সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার সঠিক উপভোক্তাদের চিহ্নিত করার কাজে গ্রামেগঞ্জে আসা কর্মীদের যুক্ত করেছে।
আর এতেই গেলো গেলো রব উঠেছে গ্রামীণ তৃণমূল নেতৃত্বের।
কারণ অভিযোগ উঠছে স্থানীয় তৃণমূল নেতা এবং পঞ্চায়েত এর খুশি মতো ইতিমধ্যেই এমন বহু মানুষ প্রধানমন্ত্রী আবাসের ঘর পেয়েছেন যাদের পাওয়া আইন বিরুধ্যে।
আসা কর্মীদের গ্রামে গিয়ে সেই অবৈধ ভাবে ঘর পাওয়া উপভোক্তার পক্ষে ই রিপোর্ট দিতে চাপ এবং হুমকি দিচ্ছে তৃণমূল নেতা কর্মীরা।
এরই বিরুদ্ধে সোমবার আসা কর্মীদের সংগঠনের পক্ষ থেকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপী প্রদান করা হয়।












Leave a Reply