গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আরবিক বিভাগের উদ্যোগে বুধবার একটি রক্তদান শিবির হয়ে গেল বিশ্ববিদ্যালয়ে।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আরবিক বিভাগের উদ্যোগে বুধবার একটি রক্তদান শিবির হয়ে গেল বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের আরবিক বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান বলেন, আগামী ১৮ ডিসেম্বর বিশ্ব আরবিক ভাষা দিবস। যেহেতু সেদিন সরকারই ছুটির দিন রয়েছে সে কারণে এদিন বিশ্ব আরবিক ভাষা দিবস উপলক্ষেই রক্তদান শিবির করা হল। আরবিক বিভাগের পাশাপাশি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মোঃ আসিফ ইকবাল সহ অন্যান্য বিভাগের ছাত্রছাত্রীরাও এদিন এই রক্তদান শিবিরে অংশ নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের আরবিক বিভাগের বিভাগীয় প্রধান নাজমুল হক বলেন, এর আগে ২০১৮ সালে এই দিনটিকে সামনে রেখে রক্তদান শিবির হয়েছিল। এদিন দ্বিতীয়বার রক্তদান শিবিরের আয়োজন করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *