প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকা নিয়ে বিক্ষোভ হয়ে গেল আজ বুধবার মালদার ইংলিশ বাজার ব্লক এর সভানগর গ্রাম পঞ্চায়েতে।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- -প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকা নিয়ে বিক্ষোভ হয়ে গেল আজ বুধবার মালদার ইংলিশ বাজার ব্লক এর সভানগর গ্রাম পঞ্চায়েতে। চন্ডিপুর এলাকার বেশ কয়েকজন মহিলারা ও পুরুষরা সমবেতভাবে বিক্ষোভ দেখায়। স্থানীয়দের অভিযোগ চন্ডিপুর এলাকার বেশ কিছু জন সম্ভ্রান্ত পরিবার গুলির প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম থাকলেও গরিব মানুষের এই আবাস যোজনায় নাম নেই। পাশাপাশি স্থানীয়রা দাবি করেন বিডিও যাতে এনকুয়ারি বা পর্যবেক্ষণ করেন এবং যারা উপযুক্ত মানুষদের বাড়ি যাওয়ার ব্যবস্থা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *