বর্ধমান পৌরসভার সভাকক্ষে পুরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার ও বিধায়ক খোকন দাস সকল সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত হলো সাংবাদিক সম্মেলন।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- আগামী ১৭ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে বর্ধমান পৌর উৎসব।সেই মর্মে বর্ধমান পৌরসভার সভাকক্ষে পুরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার ও বিধায়ক খোকন দাস সকল সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত হলো সাংবাদিক সম্মেলন।পৌর উৎসবের উদ্বোধক হিসেবে আসছেন অধ্যাপক ডাক্তার নৃসিংহ প্রসাদ ভাদুডড়ি
এবং অধ্যাপক সুবোধ সরকার
এই উৎসব অনুষ্ঠিত হবে উৎসব ময়দানে উৎসব চলবে প্রতিদিন দুপুর দুটো থেকে রাত্রি দশটা পর্যন্ত। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বলেন, আপনারা জানেন ১৭ ই ডিসেম্বর থেকে ন’দিনব্যাপী শুরু হচ্ছে বর্ধমান পৌর উৎসব। সেই কারণেই আজকের এই সাংবাদিক বৈঠক। আপনাদের সকলের উপস্থিতিতে উৎসব ময়দান মুখরিত হয়ে উঠবে। করোণা কাল কাটিয়ে এবছর অনুষ্ঠিত হতে চলেছে বর্ধমান পৌর উৎসব। এবছর আমাদের বর্ধমান পৌরসভার ট্যাগলাইন করা হয়েছে মায়ের কথা মাটির গান ললিত কলায় বর্ধমান। প্রতিবছরই আমরা বর্ধমান পৌর উৎসবে এমন কিছু একটা ট্যাগলাইন ব্যবহার করি যেটা বর্ধমানের ঐতিহ্য এবং সংস্কৃতিকে তুলে ধরে। আমরা চাই বর্ধমানের ঐতিহ্য যেগুলি আমাদের আনন্দ দেয় সেগুলি মানুষের কাছে ফুটে উঠুক। ন’দিন ব্যাপী বর্ধমান পৌর উৎসবে বিভিন্ন সাংস্কৃতিক জগতের মানুষরা অনুষ্ঠান মঞ্চ মাতাবেন। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন, প্রতি বছরের ন্যয় এ বছরও আমাদের বর্ধমান পৌর উৎসব অনুষ্ঠিত হচ্ছে। করোনা মহামারীর জন্য আগের বছর আমাদের পৌর উৎসব অনুষ্ঠিত হয়নি। তাই এ বছর বড় আকারে বর্ধমান পৌর উৎসব অনুষ্ঠিত হবে। শুধুমাত্র তাই নয় বিভিন্ন নামিদামি শিল্পীরা এ বছর বর্ধমান পৌর উৎসবে মঞ্চ মাতাবেন। বর্ধমান অনেক মেলায় এবার অনুষ্ঠিত হবে যেহেতু করনা মহামারীতে সেরকমভাবে মেলা করা যায়নি কিন্তু আপনারা জানেন এই বর্ধমান পৌর উৎসবের গুরুত্ব রয়েছে আলাদা রকম। তাই আপনারা সবাই এই মেলা সাফল্যমন্ডিত করে তুলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *