নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- -রাস্তার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল স্থানীয় বাসিন্দাদের।ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অবরুদ্ধ হয়ে পরে মালদার মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের শান্তি মোড় এলাকা।অভিযোগ,ওই এলাকার রাস্তা দীর্ঘদিন ধরে জরাজীর্ণ বেহাল অবস্থায় রয়েছে।ফলে স্কুল পড়ুয়া,গর্ভবতী মহিলাদের যাতায়াতের করতে প্রচুর অসুবিধায় পরতে হয়।দীর্ঘদিন ধরে মৌখিকভাবে পঞ্চায়েত দপ্তরে জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি।ফলে মঙ্গলবার সন্ধ্যে নাগাদ পঞ্চায়েত অফিসে সামনে টায়ার জালিয়ে অবরোধ।আটকে পরেন পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত কর্মীরা।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী।কয়েক ঘণ্টা ধরে চলে পথ অবরোধ।মানিকচক থানার পুলিশের তৎপরতায় অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা।
রাস্তার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল স্থানীয় বাসিন্দাদের।












Leave a Reply