তিনটে পাইপ গান সহ ৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করল পুলিশ।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় মিলছে আগ্নেয়াস্ত্র এই নিয়ে জেলা প্রশাসন শুরু করেছে করা হাতে ব্যবস্থা নিতে, এদিন মালদার ভূতনি থানার অধীনে উদ্ধার আগ্নেয়াস্ত্র।তিনটে পাইপ গান সহ ৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ঝাড়খন্ড সংলগ্ন ভূতনি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এদিন গদাইচর এলাকায় অভিয়ান চালিয়ে এই অস্ত্র উদ্ধার করে।চরে এই অস্ত্র লুকানো ছিল।

রাজেন্দ্র মাহাতো, রামসরণ চৌধুরী নামে এই দুই ব্যক্তিকে অস্ত্র রাখার অপরাধে গ্রেফতার করে পুলিশ।
এদিন তাদের আদালতে তোলা হবে। পুলিশ জানিয়েছে ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শুরু হয়ে গেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *