নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- –শান্তি যজ্ঞ অনুষ্ঠান।মালদার মানিকচকের ধরমপুর বাজার এলাকার কালী মন্দির প্রাঙ্গনে রীতিনীতি মেনে শাস্ত্রমতে শান্তি যজ্ঞ অনুষ্ঠান হয়।বুধবার রাতে ভক্তদের উপচে পড়া ভিড় দেখা যায় কালী মন্দির প্রাঙ্গনে।শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন ছিলেন মানিকচক থানার পুলিশবাহিনী।এদিন শান্তি যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত হন মানিকচক বিধানসভার বিধায়ক সাবিত্রী মিত্র,মানিকচক ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মন্ডল সহ অনান্যরা।শান্তি যজ্ঞের পাশাপাশি কয়েক হাজার মানুষদের নিয়ে নরনারায়ন সেবার আয়োজন করা হয়।
মালদার মানিকচকের ধরমপুর বাজার এলাকার কালী মন্দির প্রাঙ্গনে রীতিনীতি মেনে শাস্ত্রমতে শান্তি যজ্ঞ অনুষ্ঠান হয়।












Leave a Reply