মা সারদার ভিটে জয়রামবাটিতে ১৭০ তম জন্মতিথি পালিত হল।

আবদুল হাই, বাঁকুড়াঃ আজ বৃহস্পতিবার শ্রী শ্রী মা সারদার  জন্মতিথি উপলক্ষে সেজে উঠেছে জয়রামবাটি।
শ্রীশ্রী মা সারদার ১৭০-তম জন্মতিথি ভোর থেকে মঙ্গলারতির মধ্যে দিয়ে মায়ের জন্মতিথি পালন শুরু হয়েছে৷ দিনভর পূজা, ভোগ ও সন্ধ্যায় আরতি, ভক্তিগীতি ও বিভিন্ন রচনা থেকে পাঠ করা হবে।

একদম সকাল থেকেই ভক্ত সমাগম জয়রামবাটি মাতৃমন্দিরে। সকাল থেকেই নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে এই বিশেষ দিনটি। ভোরে মঙ্গলারতির মধ্য দিয়ে শুরু হয়। দিনভর বিশেষ পুজো, ভোগ, বেদপাঠ, মায়ের কথা সহ নানান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে জন্মতিথি উৎসব। সকাল থেকে দর্শন পেতে হাজির হয়েছেন ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *