জেলা জুড়ে বাংলার শস্য বীমা যোজনার প্রচার ও প্রসারের লক্ষ্যে উদ্যোগী দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- জেলা জুড়ে বাংলার শস্য বীমা যোজনার প্রচার ও প্রসারের লক্ষ্যে উদ্যোগী দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। শুক্রবার দুপুরে সেই লক্ষ্যে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন একটি ট্যাবলো উদ্বোধন করল। দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসকবিজিন কৃষ্ণর হাতে উদ্বোধন করা হয় এই ট্যাবলোর। এদিন এই ডাবলু উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক ছাড়াও উপকৃষি অধিকর্তা দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলার জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ সংকর সরকার, পূর্ত কর্মদক্ষ মফিজ উদ্দিন মিয়া সহ অন্যান্যরা। এই ট্যাবলো টি জেলা জুড়ে আগামী ৩০ শে ডিসেম্বর পর্যন্ত প্রচার চালাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *