পেশায় প্রায়ভেট শিক্ষক সুনিত কারকের গলায় মান্না দের পুরনো দিনের গান শুনে মুগ্ধ আট থেকে আশি।

বাঁকুডড়া- ইন্দাস, আব্দুল হাই:-  তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে ছোটবেলা থেকেই গানের প্রতি ছিল দুর্বার নেশা, গলাতে ছিল সুরেলা সুর কিন্তু ছিল না পরিবারের অর্থ তাই শেখা হয়নি গান মাত্র দশ বছর বয়সে বাবাকে হারান কিন্তু নেশা সে তো আর যাবার নয়।
বি এ ইংলিশ অনার্স ছেলেটা সংসারের হাল ধরতে নিজে লোকের বাড়িতে বাড়িতে টিউশন করে আর কাজের ফাঁকে অবসর সময়ে বাড়িতে বসেই আপন মানে গেয়ে যায় গান, পুরোনো দিনের গানে অবিকল সুর-লয়-তালে এমন মনো মুগ্ধকর গান তো আর সচরাচর শোনাই যায় না।

বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের জাগলদ্বীপ গ্রামের অভাব নৃত্য সঙ্গী, লোকের বাড়িতে বাড়িতে টিউশন করে যেটুকু রোজকার হয় তা দিয়ে কোনমতে চলে যায় সংসার। অনটনের মাঝে সমস্ত দুশ্চিন্তা কে দূরে সরিয়ে মাঝেমধ্যেই গেয়ে ওঠে– কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *