জলপাইগুডি, নিজস্ব সংবাদদাতাঃ- কাঠ দিয়ে বিশ্ব কাপ তৈরী করছেন জলপাইগুড়ির এক প্রবীণ ঔষধের রিপ্রেসন্টটিভ অবসরপ্রাপ্ত সুবীর মিত্র ।বয়স 73। জলপাইগুড়ি শহরের পানপাড়া এলাকায় তিনি একটি ভাড়া বাড়িতে থাকেন। কর্মজীবন থেকে অবসর নিয়েই সময় কাটাতে তিনি কাঠ,গাছের ছাল,বাঁশ , ইত্যাদি ফেলেদেবা ও ব্যবহারের যোগ্য এই সমস্তপ্রাকৃতিক জিনিস দিয়ে তিনি ঘর সাজানো থেকে পশুপাখির রকমারী জিনিস তৈরি করেছেন।এইবার কাঠ দিয়ে তৈরী করছেন বিশ্ব কাপ।যা দেখতেই রীতিমতো ছোট বড় মানুষের ভিড় দেখা যায় তার বাড়িতে।সুবীর বাবু বলেন বয়স অনেক টাই হয়েছে।তাই সময় কাটাতে ও কিছু রোজগারের জন্য এই সমস্ত কাজ করে আনন্দে আছি।এই ধরনের কাজ করতে আমার খুবই ভালো লাগে।
কাঠ দিয়ে বিশ্ব কাপ তৈরী করছেন জলপাইগুড়ির এক প্রবীণ ঔষধের রিপ্রেসন্টটিভ অবসরপ্রাপ্ত সুবীর মিত্র।












Leave a Reply