কেন্দ্র বন্ধ করেছে স্কুল, হকের টাকা পেতে আন্দোলনের প্রস্তুতি এন ,সি,এল পি স্টাফদের।

সুদীপ সেন, বাঁকুড়া:- কখনোই বিদ্যালয় না যাওয়া এবং মাঝ পথে বিদ্যালয় ছেড়ে দেওয়া বিভিন্ন কাজে নিযুক্ত হওয়া ৯ থেকে ১৪ বছরের শিশুদের শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনার মতো মহান কাজের সাথে যুক্ত ছিল কেন্দ্রের জাতীয় শিশু শ্রমিক প্রকল্পের অধীন বিদ্যালয় পরে স্পেশ্যাল ট্রেনিং সেন্টার নাম দেওয়া শিক্ষা সংস্থার শিক্ষক ও অশিক্ষক কর্মচারীবৃন্দ।

এমন একটি মহান কাজ দীর্ঘ পনেরো, ষোল বছর ধরে করলেও কেন্দ্র সরকারের এক অমানবিক সিদ্ধান্তে কাজ হারাতে হলো দেশের প্রায় সমস্ত এন, সি, এল, পি শিক্ষক, অশিক্ষক কর্মচারীদের।
গত মার্চ ,২০২২ সালে এক নির্দেশিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হয় এন, সি, এল পি প্রকল্প কে সমগ্র শিক্ষা মিশনের সাথে যুক্ত করা হলো।
কিন্তু চরম দুর্ভাগ্যের বিষয় এই সমগ্র শিক্ষা মিশন প্রকল্পে ছাত্র, ছাত্রীদের যুক্ত করা হলেও নির্মম ভাবে শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের বাদ দেওয়া হয়।

এমনকি কর্মচারীদের ৪৬ মাসের বেতন বাকি রয়েছে।
ছাত্র ছাত্রীরা তার ও বেশি মাসের স্টাইপেন্ড পায় নি।
এমনকি চরম আর্থিক কষ্টের ফলে বাঁকুড়া কেঠার ডাঙার বাসিন্দা এনসিএলপি শিক্ষক দূর্গাপদ দাস আত্মহত্যার চেষ্টা ও করেন।
যা সকলের কাছেই চরম দুর্ভাগ্যের।

জেলা প্রকল্প অফিসের কর্মচারীদের ও দিল্লি অফিসে নির্দিষ্ট সময়ে রিপোর্ট পাঠাতে গাফিলতি লক্ষ্য করা যায়

এই পরিস্থিতি তে বাঁকুড়া জেলার এন সি এল পি শিক্ষক অশিক্ষক সংগঠন নেশনাল চাইল্ড লেবার ওয়েলফেয়ার স্কুল এর পক্ষ থেকে বৃহস্পতি বার একটি সাধারণ সভা করা হলো।

তাতে আগামী দিনের আন্দোলনের রূপরেখা ঠিক করা হয়।

প্রায় ১৫০ জন এই সভায় উপস্থিত হন।

অবস্থা বুঝে মার্চ ২০২৩ পর্যন্ত ২০১২, ১৩, ১৪, ২০, ২১, ২২ সালের মোট ৪৬ মাসের বকেয়া বেতন না পেলে আইনের পথে যাওয়ার ও পরিকল্পনা নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *