কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- পুন্ডিবাড়ি বাজার চত্বরে পরপর দুটি সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছাড়া এলাকায়।সকাল বেলা দোকানের মালিক কমল রায় ও প্রদীপ দাস কে এলাকার বাসিন্দারা জানায় তাদের দোকানের শাটার ভাঙা এরপরই তারা দোকানে এসে দেখতে পারেন দোকানের মালপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দোকানের মালিক কমল রায় জানায়, দোকানে এসে দেখি শাটার ভাঙ্গা, সিন্দুক ভাঙ্গা। দুই থেকে আড়াই লক্ষ টাকার মালপত্র দোকান থেকে চুরি হয়েছে।
অপর মালিক প্রদীপ দাস জামাই দোকানে 40 থেকে 50 হাজার টাকার ক্যাশ ছিল এবং সেই সাথে কিছু সোনার জিনিসপত্র বিশেষ করে ৫ থেকে ১০ কেজি রুপো ছিল। এখানে নিরাপত্তা ব্যবস্থা খুবই খারাপ প্রশাসনের কাছে আবেদন করব যাতে নিরাপত্তা ব্যবস্থা আরো মজবুত করা হয়। আজকের এই ঘটনার তদন্ত ভালো মতো করা হয়।












Leave a Reply