পঞ্চম তম কুশমুড়ি সর্বজনীন মিলন মেলার শুভ উদ্বোধন হল।

আবদুল হাই,বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের কুশমুড়ি সর্বজনীন মিলন মেলার আজ শনিবার শুভ উদ্বোধন হল। পঞ্চম তম মিলন মেলার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী সেখ হামিদ ও ইন্দাস থানার ভারপ্রাপ্ত ওসি সোমনাথ পাল।মেলা চলবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত। এই মেলায় হাজার হাজার মানুষের সমাগম হয় বিভিন্ন এলাকারৎমানুষেরা ছুটে আসেন এই মেলা দেখতে।আগামী চার দিন ধরে কুশমুড়ি সর্বজনীন মিলন মেলা চলবে। এদিনের অনুষ্ঠানে কৃতি ছাত্র ছাত্রীদের পুরস্কৃত করা হয়।মেলাকে কেন্দ্র করে চলবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *