কেন্দ্রের সমস্ত টাকা লুট করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস- বিস্ফোরক অভিযোগ বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- রবিবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ২ নং ব্লকের বর্ধমান উত্তর বিধানসভার হীরাগাছি কুলারী গ্রামে “মন্ কি বাত ” ও “সুশাসন দিবস ” উপলক্ষ্যে উপস্থিত হন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।এদিন দিলিপ ঘোষ বলেন নমিনেশন করতে না দিয়ে বিরোধিদের ভোট লুট করেছে ৫বছর ধরে পঞ্চায়েতে।আজকে মানুষ তো তাদের কাছ থেকে হিসাব চাইবে ।কেন্দ্রের পাঠানো‌ সব টাকা ১০০দিনের টাকা ,আবাস যোজনার টাকা এবং অন্যান্য সুবিধা জল,বিদ্যুৎ আলোসব লুট হয়ে গেছে।আমরা এই সারা পশ্চিমবাংলায় বিডিও ওফিস ঘেরাও করছি কারন ওটাই ওদের ভূতের বাসা।আবাস যোজনার বাড়ি নিয়ে দিলীপ ঘোষ কে প্রশ্ন করা হলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন ,গরিবলোক টাকা দেবে কোথা থেকে হয় টিএমসির পার্টির লোক হতে হবে নাহলে ২০থেকে ২৫হাজার টাকা অগ্ৰিম দিতে হবে তাহলে আবাস যোজনার বাড়ি পাওয়া যাবে যারা দেননি তাদের নাম কাটা গেছে। আমার নিজের পঞ্চায়েতে অনেক মানুষের নাম বাদ দিয়ে দিয়েছে যারা বাড়ি পাওয়ার যোগ্য কেন্দ্র সরকারের কাছে এগুলো পাঠিয়েছি সব এনকোয়ারি হবে। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার বিজেপির সভাপতি অভিজিৎ, পূর্ব বর্ধমান জেলা বিজেপির সহ-সভাপতি শ্যামল কুমার রায় তা সহ অনান্য বিজেপির কর্মীসমর্থকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *