পুলিশের চাকরি দেওয়ার নাম করে বেশ কয়েক লক্ষ টাকা প্রতারণা, গ্রেফতার অভিযুক্ত।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  পুলিশের চাকরি দেওয়ার নাম করে বেশ কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগে শৈলেন ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল শান্তিপুর থানার পুলিশ। সূত্রের খবর বেশ কিছুদিন ধরে নদিয়া জেলার বিভিন্ন প্রান্তের কলেজ পড়ুয়া থেকে শুরু করে একাধিক যুবকদের কাছ থেকে পুলিশের চাকরি করিয়ে দেবে বলে টাকা নেয় ওই প্রতারক। যদিও নিজেও পুলিশের চাকরি করে বলে পরিচয় দেয়। এরপরে ওই প্রতারকের বিরুদ্ধে শান্তিপুর থানায় একাধিকবার লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে শান্তিপুর থানার পুলিশ। তবে প্রতারক এতদিন গা ঢাকা দিয়েছিল, অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্ত শৈলেন ঘোষকে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ। আজ ধৃত কে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *