বড় দিনে আবাসিকদের শিশুদের নিয়ে বনভোজনের সাথে বিভিন্ন স্থানে ঘুরে দেখানোর উদ্যগ নিলো জলপাইগুড়ি জেলা পরিষদের সহসভাপতি দুলাল দেবনাথ।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বড় দিনে আবাসিকদের শিশুদের নিয়ে বন ভোজনের সাথে বিভিন্ন স্থানে ঘুরে দেখানোর উদ্যগ নিলো জলপাইগুড়ি জেলা পরিষদের সহসভাপতি দুলাল দেবনাথ।তিনি আজ জলপাইগুড়ি অনুভব হোমের আবাসিকদের নিয়ে শহর ছাড়াও শহরের বাইরে বিভিন্ন স্থানে আবাসিক দের সাথে নিয়ে খাবানো থেকে বড় দিনের উপহার কিনে দেবা সবটাই করলেন। নতুন বছর পড়ার আগেই সহ সভাধিপতির এই উদ্যোগ কে স্বাগত জানিয়েছে হোমের দায়িত্বে থাকা এক ইনচার্জ।তিনি বলেন সারা বছর বিভিন্ন ধরনের অনুষ্ঠানে দুলাল বাবু আবাসিক দের নিয়ে যায়।আজ ও বড় দিনের দিন নিয়ে গেলেন আমাদের খুব ভালো লাগছে। দুলাল বাবু বলেন আবাসিকের শিশুরা আমার পরিবারের সদস্য।আমার খুব ভালো লাগে তাদের ঘুরতে নিয়ে যেতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *