আবারো উত্তপ্ত নন্দীগ্রাম, বিজেপি কর্মীকে মারধোরের অভিযোগ তৃণমূল দুষ্কৃতির বিরুদ্ধে,অভিযোগ অস্বীকার।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আবারো রাজনৈতিক হিংসায় উত্তপ্ত পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বৃন্দাবন চকে। বিজেপির তরফ থেকে বিজেপির দক্ষিণ মন্ডল সভাপতি শ্যামাপ্রসাদ মাইতি ও তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি সাহেব দাস অভিযোগ করয়েছেন হচ্ছে গতকাল রাতে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের গোকুলনগরের বৃন্দাবনচকে বিজেপি করার অপরাধে অভিজিৎ সাহু নামে এক বিজেপির কর্মী কে বেধড়ক মারধর করে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা, অভিযোগ বাড়ি থেকে টেনে বের করে বেধড়ক মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় মহেশপুর হাসপাতালে চিকিৎসাধীন ওই বিজেপি কর্মী। অপরদিকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বাপ্পাদিত্ত গর্গ তৃণমূল কংগ্রেস কর্মী গোপাল জানা তাকে গতকাল রাতে বিজেপি আস্ত্রিত দুষ্কৃতিরা বিধড়ক মারধর করেছে বর্তমানে সেও চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *