দুই মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১ আহত ২।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- দুই মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১ আহত ২। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ইংরেজ বাজার থানার মহানন্দা বাঁধরোড এলাকায়। পরিবার সূত্রে জানা যায় মৃত মটরবাইক আরোহীর নাম রফিকুল ইসলাম বয়স ১৭। আহতরা হলেন সুমন খান বয়স ১৮ ও শারিফুল ইসলাম বয়স ১৮ তাদের বাড়ি কালিয়াচক থানার সুজাপুর মসিমপুর এলাকায়। জানাজায় এদিন বিকেলের দিকে একই মোটরবাইকে তিনজন চেপে মালদা শহরে ঘুরতে এসেছিলেন। এদিন রাতে বাড়ি ফেরার পথে মহানন্দা বাঁধ রোড এলাকায় দুটি মোটর বাইকের সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তিনজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আনা হলে। চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। এবং দুইজনের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *