নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আমরা অনেকেই ইংরেজি নতুন বছরের প্রথমদিন টি জাঁকজমকভাবে উদযাপন করার চেষ্টা করি। বাড়িতে বড়ো কেক কেটে খাওয়া দাওয়ার মাধ্যমে আনন্দ করে কাটাই। কিন্তু ফালাকাটা ব্লকের জটেশ্বরের বাসিন্দা কবিতা সূত্রধর নতুন বছরের আনন্দ ভাগ করে নিল অসহায় দুঃস্থ শিশুদের মাঝে। জানা গিয়েছে, কবিতা সূত্রধর দলগাঁও চা বাগানের দলমনি ডিভিশনের ফাস্ট এ এন এম তিনি। রবিবার ফালাকাটা ব্লকের দলমনি ডিভিশন এলাকার শিশুদের হাতে খাবারের প্যাকেট কেকে মিষ্টি তুলে দেয় কবিতা। এদিন কবিতা জানান, ‘আমরা তো নতুন বছর উদযাপন করতে কোনো কমতি রাখিনা কিন্তু এই অসহায় দুঃস্থ শিশুদের সেই রকম ব্যবস্থা নেই। তাই নতুন বছরের আনন্দ ভাগ করে নিতে এই আয়োজন বলে জানান তিনি।’ তার এই সৎ প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
ফালাকাটা ব্লকের জটেশ্বরের বাসিন্দা কবিতা সূত্রধর নতুন বছরের আনন্দ ভাগ করে নিল অসহায় দুঃস্থ শিশুদের মাঝে












Leave a Reply