দক্ষিন দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কবি ভারতবর্ষকে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ” নানা জাতি নানামত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান”। দেশে বিভিন্ন জাতি গোষ্ঠীর বিভিন্ন অনুষ্ঠান লক্ষ করা যায়। তেমনি একটি অনুষ্ঠান হল মারোয়ারী সমাজের খাটু শ্যামের পূজা অর্চনা। সারা দেশ জুড়েই মাড়োয়ারি সমাজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তেমনি বালুরঘাটেও প্রচুর সংখ্যক মারোয়ারি সমাজের মানুষ রয়েছে। সেই মারোয়ারি সমাজের মানুষের পক্ষ থেকে রবিবার খাটু শ্যামের পূজা অর্চনার ব্যবস্থা করা হয়েছে। আর এই পূজা অর্চনা উপলক্ষে আজ একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় মারওয়ারী সমাজের পক্ষ থেকে। এদিন এই অনুষ্ঠান উপলক্ষে মারোয়ারী সমাজের লোকেদের উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
মারোয়ারি সমাজের মানুষের পক্ষ থেকে রবিবার খাটু শ্যামের পূজা অর্চনার ব্যবস্থা করা হয়েছে।












Leave a Reply