বাইক বাহিনী যদি ভোট লুট করতে আসে ধরবেন বক্স ফেলবেন জলে’ বাঁকুড়া এসে নিদান শুভেন্দুর।


নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ-পঞ্চায়েত ভোট যতই আসন্ন ডান,বাম,রাম সব শিবির লড়াইয়ের ময়দানে মাঠে নেমে পড়েছে। সব রাজনৈতিক শিবির তাদের হেবি ওয়েটদের দিয়ে গ্রাম বাংলার প্রতিটি কোনায় গিয়েন প্রচার চালাতে মরিয়া,কেউ যেন কাউকে এক চুল জায়গা ছাড়তে নারাজ।পঞ্চায়েত ভোটের পূর্বে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার এদিন বাঁকুড়ার বড়জোড়া হাইস্কুল ময়দানে পশ্চিমবঙ্গের শাসকদলের সন্ত্রাস, দুর্নীতি ও একনায়কতন্ত্রের পরিবর্তে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে একটি প্রতিবাদ সভায় যোগদান করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সভায় উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ,জেলার বিভিন্ন বিধায়কগন সহ জেলার অন্যান নেতৃত্ব।সেখানে খোলা মঞ্চে বক্তৃতা রাখতে গিয়ে বলেন বিরোধি দলনেতা ফের বিস্ফোরক মন্তব্য করেন তিনি বলেন পঞ্চায়েত নির্বাচনে যদি পুলিশ বা গুন্ডা বাহিনী যদি ভোট লুট করতে আসে ধরবেন ব্যালট বক্স ফেলবেন জলে, এছাড়াও তিনি বলেন এই বছর জেলার সব বিধায়ক এবং কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত যে সব মন্ত্রীরা আছেন তারা দাঁড়িয়ে থেকে নোমিনেশন করাবেন সবে মিলে বর্তমান রাজ্য সরকারকে একহাতে নিলেন রাজয়ের বিরোধি দলনেতা। এদিন জেলার প্রতিটা প্রান্ত থেকে অসংখ্য কর্মী সমর্থক উপস্থিত হয়েছিল এই রাজনৈতিক সমাবেশে। পঞ্চায়েত ভোটের পূর্বে বিরোধি দলনেতার এই ধরনের এই ধরনের গা গরম করা কথাবার্তা অনেকটাই বাড়তি অক্সিজেন যোগাবে বিরোধী শিবিরকে এমনটাই মনে করছেন জেলার রাজনৈতিক মহলের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *