মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে কালীতলা ক্লাবের উদ্যোগে শুভেন্দু চৌধুরী মেমোরিয়াল ২২ তম এসআরএমবি কাপের প্রতিযোগিতা শুরু হয়।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—–শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে কালীতলা ক্লাবের উদ্যোগে শুভেন্দু চৌধুরী মেমোরিয়াল ২২ তম এসআরএমবি কাপের প্রতিযোগিতা শুরু হয়। ঘন্টা বাজিয়ে শুরু হয় খেলা।
উপস্থিত ছিলেন, মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক তথা কালিতলা ক্লাব সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, সম্পাদক দেবব্রত সাহা সহ অন্যান্য ক্রীড়া প্রেমীরা। খেলা শুরু হওয়ার আগে বাংলাদেশ এবং ভারতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বাংলাদেশ একাদশ এবং বহরমপুর সবুজ সংঘের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন অতিথিরা।
দুই দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জানান ক্লাব সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
টসে জিতে প্রথম ব্যাটের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ একাদশ।
ক্লাব সম্পাদক দেবব্রত সাহা জানিয়েছেন, গত ৮ জানুয়ারি থেকে এসআরএমবি কাপ ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হয়। মোট আটটি দল অংশগ্রহণ করেছে টুর্নামেন্টে। শুক্রবার বহরমপুর সবুজ সংঘ এবং বাংলাদেশ একাদশের মধ্যে খেলা হয়। রবিবার হবে চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *