গুলিবিদ্ধ ডি ওয়াই এফ আই নেতা কৃষ্ণপদ টুকুকে আনা হল বাঁকুড়ার সম্মিলনী মেডিক্যাল কলেজে।


নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ পুরুলিয়া জেলার বান্দোয়ানে গুলিবিদ্ধ ডি ওয়াই এফ আই নেতা কৃষ্ণপদ টুডুকে আনা হল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। তাঁর শরীরে তিনটি গুলি লেগেছে। আপাতত তাঁকে হাসপাতালে ভর্তির প্রক্রিয়া চলছে। গতকাল দলের কর্মসূচী সেরে বাইকে করে বাড়িতে ফেরার পথে পিছনের একটি বাইক থেকে তাঁকে লক্ষ করে গুলি ছোঁড়ে দুস্কৃতিরা। দুস্কৃতিরা কারা সে ব্যাপারে সুনির্দিষ্ট ভাবে কিছু জানাতে পারেননি কৃষ্ণপদ। সিপিএম এর রাজ্য কমিটির সদস্য অভয় মুখোপাধ্যায় বলেন এই আক্রমণ রাজনৈতিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *