আবদুল হাই, বাঁকুড়াঃ সাতসকালেই ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটলো বাঁকুড়া জেলার অন্তর্গত কোতুলপুর থানার – জয়রামবাটী এলাকায়।
বাঁকুড়া গামী যাত্রিবাহী বাসের সঙ্গে আরামবাগ গামী লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলো প্রায় ৩৫ জন পেসেঞ্জার । ঘটনা ঘটার সাথে সাথেই স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিদের দ্রুততার সাথে কামারপুকুর গ্রামীন হাসপাতালে নিয়ে পাঠানো হয়। ঘটনাস্থলে কোতুলপুর থানার পুলিশ পৌঁছালে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা তাঁরা বারংবার স্পিড ব্রেকারের দাবি জানিয়েছেন প্রশাসনকে কিন্তু তা আজ পর্যন্ত কার্যকর হয়নি , আর এই দাবি নিয়ে বিক্ষোভ তাঁরা ।
তাঁরা বলেন স্পিড ব্রেকার থাকলে গাড়িগুলো দ্রুত যেতে পারবে না , তাতে করে দুর্ঘটনা অনেকটা কমবে।
ট্রাকের সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৩৫ জন আহত ।












Leave a Reply