আজ থেকে শুরু হলো বালুরঘাট পৌরসভা পরিচালিত “ফুলমেলা – ২০২৩” ।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আজ থেকে শুরু হলো বালুরঘাট পৌরসভা পরিচালিত “ফুলমেলা – ২০২৩” । এদিন ১৬ই জানুয়ারি থেকে ১৮ই জানুয়ারি পর্যন্ত বালুরঘাট সুরেশ রঞ্জন পার্কে অনুষ্ঠিত হবে এই ফুলমেলার পুষ্প প্রতিযোগিতা ও প্রদর্শনী। এদিনের ফুল মেলার উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুর জেলাশাসক বিজিন কৃষ্ণা। উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ পৌরসভার কাউন্সিলর গন এবং অন্যান্য আধিকারিকরা। ফুলমেলা উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *