সোমবার মালদহের বৈষ্ণবনগর ১৮ মাইল টাউনশিপ মোড় থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি নেতৃত্বে ভারত জোড়ো পদ যাত্রার সূচনা।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ–সোমবার মালদহের বৈষ্ণবনগর ১৮ মাইল টাউনশিপ মোড় থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি নেতৃত্বে ভারত জোড়ো পদ যাত্রার সূচনা। গত বছর ২৮ শে ডিসেম্বর শুরু হয় সাগর থেকে পাহাড় পর্যন্ত কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। অবশেষে সেই যাত্রা এসে পৌঁছেছে মালদহে, সোমবার বৈষ্ণবনগরের টাউনশিপ মোড় থেকে শুরু করে কালিয়াচকের সুজাপুর পর্যন্ত রথযাত্রার কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরী, কংগ্রেস নেতা ইশা খান চৌধুরী সহ কংগ্রেসের অন্যান্য দলীয় নেতাকর্মীরা।
জেলা কংগ্রেস সূত্রে খবর, সোমবার ভারত জোড়ো যাত্রা কালিয়াচকের সুজাপুরে এসে সমাপ্তি হবে এবং আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সুজাপুর মাঠ থেকে মালদা শহর পরিক্রমা করে পুরাতন মালদার মঙ্গলবাড়ী চৌরঙ্গি মোড়ে সমাপ্তি হবে। সেখানেই অধীর রঞ্জন চৌধুরী প্রকাশ্য জনসভা করবেন বলে কংগ্রেস সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *