চলো গ্রামে যাই কর্মসূচীর প্রচারে দক্ষিণ দিনাজপুর জেলায় রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য ।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ১৭ জানুয়ারী— চলো গ্রামে যাই কর্মসূচীর প্রচারে দক্ষিণ দিনাজপুর জেলায় রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য । এদিন দক্ষিণ দিনাজপুরে তপন ব্লকের কারবালা মাঠে অনুষ্ঠিত মহিলা পঞ্চায়েতী সভার আয়োজন করে জেলা তৃণমূল কংগ্রেস । অনুষ্ঠানে যোগ দিয়ে সরকারের সাফল্য তুলে ধরে মন্ত্রী বলেন, রাজ্যে মাওয়াবাদীরা নিজেদের ভুল বুঝতে পারছে । আত্মসমর্পন করছে তারা । একই সাথে বর্তমান রাজ্য পালের প্রশংসা করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য্য । তিনি বলেন, রাজ্যপাল আচার্য , শিক্ষামন্ত্রী উপাচার্য সকলে মিলে এক সাথে কাজ করবে । রাজ্য পালের কাছ থেকে এটাই তো আশা করবো । অন্যদিকে হাসপাতালে রেফার করা নিয়েও সরব হয়েছেন চন্দ্রিমা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *