দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে সৃজনী সংঘের মাঠে অনুষ্ঠিত হচ্ছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের ব্যবস্থাপনায় এবং বালুরঘাট লোকসভাঠ কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদারের পরিচালনায় পরীক্ষার আগে পড়ুয়াদের মনের চাপ কমাতে “পরীক্ষা পে চর্চা ২০২৩ কর্মসূচি” উপলক্ষে শিল্প ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এদিন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে সৃজনী সংঘের মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বালুরঘাটের বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা এদিন অংশ গ্রহণ করে। বিকেলে প্রতিযোগিতায় স্থানাধিকারীদের পুরষ্কার বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *