বালুরঘাট পৌরসভার ক্ষনিকা সভাগৃহে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- অঙ্গনওয়ারী স্কুলের ছাত্রছাত্রীরা যাতে পরিষ্কার-পরিচ্ছন্ন খাবার পায় সেই লক্ষ্যে উৎকর্ষ বাংলা প্রকল্পের পক্ষ থেকে বালুরঘাট শহরের ১০০ জন করে অঙ্গনওয়ারী কর্মীদের নিয়ে বালুরঘাট পৌরসভার ক্ষনিকা সভাগৃহে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। যেখানে বিভিন্ন ধরনের রান্নার পদ্ধতি এবং হাইজিং পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষনার্থীদের শেখানো হয়। এদিন এই অনুষ্ঠান ঘিরে উপস্থিত প্রশিক্ষনার্থীদের উৎসাহ চোখে পড়ার মতো লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *