গণতন্ত্র উৎসবে নতুন ভোটারদের স্বাগত জানাতে বাইক র‍্যালির আয়োজন বালুরঘাটে।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২৫ জানুয়ারী— গণতন্ত্র উৎসবে নতুন ভোটারদের স্বাগত জানাতে বাইক র‍্যালির আয়োজন বালুরঘাটে। এদিন জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে বালুরঘাটে অনুষ্ঠিত হয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতাও। বালুরঘাট স্টেডিয়াম মাঠ এলাকা থেকে সবুজ পতাকা দেখিয়ে বাইক র‍্যালি এবং ম্যারাথন দৌড় প্রতিযোগিতার সূচনা করেন জেলা শাসক বিজিন কৃষ্ণ। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার রাহুল দে সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। জেলা প্রশাসন সূত্রে খবর নতুন ভোটারদের উৎসাহিত করতে এবং আগামী ভোটারদের গণতন্ত্র উৎসবে শামিল হওয়ার লক্ষ্যে এমন উদ্যোগ।
বাইট ডিএম বিজীন কৃষনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *