বাজেট কত রকমের হয়? কেন্দ্রীয় বাজেট কী?

কেন্দ্রীয় বাজেটে একটি অর্থবর্ষের জন্য সরকারের আয়-ব্যয়ের আনুমানিক ব্যাখ্যা করা হয়। মাসের শুরুতে যেমন অনেকে বাড়ির আয়-ব্যয়ের আনুমানিক হিসাব করে নেন, ঠিক সেই রকমই, তবে বহুগুণ জটিল।

বাজেটকে দুটি অংশে ভাগ করা হয়। রাজস্ব বাজেট এবং মূলধন বাজেট। রাজস্ব বাজেটে সরকারের রাজস্ব প্রাপ্তি ও ব্যয় অন্তর্ভূক্ত থাকে। দুই ধরনের রাজস্ব প্রাপ্তি হয় – করবাবদ এবং কর বাদে রাজস্ব।
রাজস্ব ব্যয় হল সরকারের দৈনন্দিন কাজকর্ম এবং নাগরিকদের দেওয়া বিভিন্ন পরিষেবার জন্য ব্যয় করা অর্থ। রাজস্ব ব্যয়, রাজস্ব প্রাপ্তির চেয়ে বেশি হলে সরকারের রাজস্ব ঘাটতি হয়। মূলধন বাজেটের মধ্যে পড়ে মূলধন প্রাপ্তি এবং সরকারের অর্থপ্রদান। জনসাধারণ, বিদেশি সরকার এবং আরবিআই থেকে ঋণ সরকারের মূলধন প্রাপ্তির একটি বড় অংশ গঠন করে।
মূলধন ব্যয় হল যন্ত্রপাতি, সরঞ্জাম, ভবন, স্বাস্থ্য সুবিধা, শিক্ষা, পরিকাঠামো ইত্যাদির উন্নয়নে ব্যয়। যখন সরকারের মোট ব্যয় তার মোট রাজস্বের চেয়ে বেশি হয় তখন রাজস্ব ঘাটতি হয়।

ভারতীয় সংবিধানের ১১২ নম্বর অনুচ্ছেদ অনুসারে একটি নির্দিষ্ট বছরের জন্য সরকারের আনুমানিক প্রাপ্তি এবং ব্যয়ের বিবৃতিকে কেন্দ্রীয় বাজেট বলা হয়। এটিকে বার্ষিক আর্থিক বিবৃতিও বলা যেতে পারে।

।।সংগৃহীত।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *