রানাঘাট শহর চক্রের ব্যবস্থাপনায় শনিবার রানাঘাট নাসরা মাঠে আয়োজিত হল শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট শহর চক্রের ব্যবস্থাপনায় শনিবার রানাঘাট নাসরা মাঠে আয়োজিত হল শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। এদিন এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি দীপক বসু রানাঘাট পুরসভার পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায় , উপ পুরপ্রধান আনন্দ দে সহ কাউন্সিলরবৃন্দ। রানাঘাটের ২৯ টি প্রাথমিক স্কুলের পড়ুয়ারা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। ৩৪টি ইভেন্টে অংশ নেয় ১৮৪ জন প্রতিযোগী। প্রত্যেক সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। এই ক্রীড়া প্রতিযোগিতায় সফল ছাত্রছাত্রীরা আগামী দিনে
মহকুমাস্তরের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *