একরত্রি ব্যাপী শর্টপিচ ক্রিকেট প্রতিযোগিতা।

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের পাহাড়পুর সোস্যাল এলিট ক্লাবের পরিচালনায় একরাত্রি ব্যাপী শর্টপিচ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। ফিতা কেটে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট ক্রীড়াবিদ আতাউল ইসলাম। নৃত্য ও সংগীতের মধ্য দিয়ে এই খেলার শুভ সূচনা হয়। আগত অতিথিদের চন্দনের ফোঁটা ও গোলাপ দিয়ে বরণ করে নেওয়া হয়। এই খেলায় মোট ২০ টি দল অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বের খেলায় মুখোমুখি দুই দল বাঁকাদহ বার্দাস XI বনাম তোড়কোনা টিম 09 । প্রথমে ব্যাট করে বাঁকাদহ বার্দাস ১৬২ রান করে। জবাবে তোড়কোনা টিম জিড়ো নাইন এক উইকেট হারিয়ে জয়লাভ করে।
বিজয়ী ও বিজিত দলকে ট্রফির পাশাপাশি নগদ আর্থিক পুরস্কার করা হয়। এদিনের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *