পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- ২রা ফেব্রুয়ারি অর্থাৎ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব ও পশ্চিম বর্ধমান নিয়ে প্রশাসনিক সভা করলেন বর্ধমান শহরের গোদা মাঠে। হেলিকপ্টারে করে তিনি সভা প্রাঙ্গনে উপস্থিত হন। এই প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের হাতে তুলে দেন বিভিন্ন সরকারি মূলক প্রকল্প যার মধ্যে ছিল জমির পাট্টা বিলি, লক্ষীর ভান্ডার, সবুজ সাথীর সাইকেল, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ বিভিন্ন প্রকল্প। বক্তব্য রাখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছেনা, বাংলার বাড়ির টাকা দিচ্ছে না, স্কলারশিপ এর টাকা দিচ্ছেনা কিন্তু কেন্দ্রীয় টিম পাঠিয়ে দিচ্ছে গ্রামে গ্রামে। যদি এতটাই সততা থাকে তাহলে ১০০ দিনের টাকা দিক। তিনি আরো বলেন, আমি উল্টোপাল্টা কথা কম বলি আর যদি কোথাও বলে ফেলি সংশোধন করিনি কারণ আমার মা বাবা আমাকে মিথ্যা কথা বলতে শেখায় নি। আর সারাদিন ধরে শুধু আমাকে গালাগালি করে যাচ্ছে আমি একটা কথা বলতে চাই আমি সাধারণ মানুষের জন্য কথা বলি এবং গরিব মানুষের কথা বলি এবং বলব। তিনি বলেন যে, এরা মিথ্যা ভিডিও দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এরা হচ্ছে ফেক ফেক ফেকু। সারাদিন ধরে শুধু মিথ্যা কথা বলে যাচ্ছে। আজএই সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় সংগীত গেয়ে সভার কাজ শেষ করেন।
পূর্ব বর্ধমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা।












Leave a Reply