বর্ধমান বার অ্যাসোসিয়েশনে ভোটের মাধ্যমে সদস্য নির্বাচন।

পূঃ বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- আজ বর্ধমানের বার অ্যাসোসিয়েশনে ভোটের মাধ্যমে সদস্য নির্বাচন। প্রতি তিন বছর অন্তর করা হয় এই নির্বাচন। মূলত এই সদস্য পদের মধ্যে থাকবেন মোট আটজন প্রতিনিধি। সেই ভোটদানের প্রক্রিয়া আজ হয়ে গেল বর্ধমান বার অ্যাসোসিয়েশনে। ক্যামেরার মুখোমুখি হয়ে আইনজীবী সদন তা বলেন, আজ আমাদের ভোটের মাধ্যমে বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সদস্যপদ নির্বাচন করা হবে। প্রতি তিন বছর অন্তর করা হয় এই প্রক্রিয়া। মূলত সভাপতি,সহ-সভাপতি, সম্পাদক এবং কোষাধক্ষ্য ছাড়াওআরো চারজন সদস্য থাকেন এই কমিটিতে। প্রতিবারই আমাদের উৎসবের মেজাজে ভোটাভুটি হয়। এবছরও ঠিক তাই উৎসবের মেজাজেই আমাদের ভোট হচ্ছে। আগামী দিনে কারা আইনজীবীদের স্বার্থ দেখে এই বার এসোসিয়েশন চালাবে সেটাই আজকে ভোটাভুটির মাধ্যমে সদস্য পদ নির্বাচিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *