ইসলাম স্পোর্টিং ক্লাবের উদ্যোগে নক আউট ডিউস ক্রিকেট টুর্ণামেন্ট।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- শরীর ও মনকে ভালো রাখতে খেলাধূলার বিকল্প হয় না।খেলাধূলার মধ্যে রয়েছে শরীর চালনা যা ক্রমাগত শারীরিক দক্ষতা বাড়িয়ে তোলে। তাই খেলাধূলার মধ্য দিয়ে শরীরচর্চা করা একান্ত প্রয়োজন। কিন্তু বর্তমান সময়ে শিশু থেকে শুরু করে ছাত্রসমাজ এমনকী যুব সমাজ অধিকাংশই খেলাধূলা বলতে বোঝে অনলাইন ভিডিও গেম। যা স্বাস্থের পক্ষে ক্ষতিকর যেমন, তেমনই মানসিক বিকাশের পথেও অন্যতম বাধা। তাই বর্তমান সমাজে সকলকে মোবাইল গেম থেকে দূরে রাখতে এবং সুন্দর ও সুস্থ জীবন গঠনের লক্ষে আজ বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ইসলামপুরের ইসলাম স্পোর্টিং ক্লাবের উদ্যোগে নক আউট ডিউস ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করা হয়। এদিন এই টুর্ণামেন্টের সূচনা করেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, ইসলাম স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সেখ আনোয়ার, ক্রীড়া সম্পাদক সেখ নসিম, সেখ কাদের সহ ক্লাবের সদস্যরা। এই টুর্ণামেন্টে মোট ৮ টি দল অংশগ্রহণ করেছে। আজ প্রথম দিনের খেলায় এম.জি. আর ও এঞ্জেল ক্রিকেট দল অংশগ্রহণ করে। উল্লেখ্য, এই টুর্ণামেন্টে দুবরাজপুর শহর ও ব্লক এলাকার ক্রিকেট দলের খেলোয়াড়রা অংশগ্রহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *